• আন্তর্জাতিক

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জব্দ করা অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান। পাশাপাশি এসব সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজস্ব অস্ত্রব্যবস্থার উন্নয়নেও কাজ করছে দেশটি।

শনিবার (১৪ নভেম্বর) আল জাজিরার খবরে জানানো হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ তথ্য জানিয়েছেন।

ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, রাশিয়ার সংবাদ সংস্থা নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বালালি বলেন, জব্দ করা মার্কিন সামরিক সরঞ্জামগুলো পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্য কেবল সেগুলোর অনুকরণ করা নয়। বরং এসব সরঞ্জামের কাঠামো ও ব্যবহৃত প্রযুক্তি থেকে সুবিধা নেওয়াই তাদের লক্ষ্য।

তিনি বলেন, এসব সরঞ্জাম নিয়ে গবেষণার মাধ্যমে ইরানি বিশেষজ্ঞরা নতুন ধারণা ও অস্ত্রের নকশা উদ্ভাবনের চেষ্টা করছেন, যা দেশটির নিজস্ব চাহিদা পূরণে সহায়ক হবে।

 

মন্তব্য (০)





image

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা স...

image

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, প্রেস সেক্রেটারি প্...

২

নিউজ ডেস্কঃ হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারো...

image

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

৩

নিউজ ডেস্কঃ ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ...

image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

৪

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

৫

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত র...

  • company_logo