• রাজনীতি

বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে : ইশরাক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার’ ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে। কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শুরুর আগে দেয়া বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ‘আসন্ন ডিসেম্বরকে ঘিরে পলাতক শেখ হাসিনা ও তার নেতারা দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়া এবং পটকা ফাটিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। এসব অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে।’

তিনি বলেন, ‘গত সোমবার সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে তা মোকাবিলা করতে বলেছেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’জাতীয় খবর

৭ নভেম্বরের র‍্যালির প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ওই র‍্যালিতে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। সেই র‍্যালির মধ্য দিয়ে তারা রাজপথে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। ডিসেম্বর বিজয়ের মাস। পুরো ডিসেম্বর রাজপথ নিজেদের দখলে রাখা হবে।’

 

মন্তব্য (০)





image

৫ আগস্টের পর প্রথমে যান যুক্তরাজ্যে, সেখান থেকে ভারতে

১

নিউজ ডেস্কঃ  ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সর...

image

বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

২

নিউজ ডেস্ক : চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হা...

image

‎শেখ হাসিনার প্রত্যর্পণ হবে, কখনও প্রত্যাবর্তন হবে না: রি...

৩

নিউজ ডেস্কঃ ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি যেটা করা আছে, সেই ...

image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

৪

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

৫

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

  • company_logo