• রাজনীতি

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা দলের নেত্রী রিতা বহিষ্কার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়েরকৃত মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। প্রাপ্ত তথ্য ও অভিযোগগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার্থে এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে এবং এখন থেকে তিনি দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।

মন্তব্য (০)





image

৫ আগস্টের পর প্রথমে যান যুক্তরাজ্যে, সেখান থেকে ভারতে

১

নিউজ ডেস্কঃ  ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সর...

image

বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

২

নিউজ ডেস্ক : চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হা...

image

‎শেখ হাসিনার প্রত্যর্পণ হবে, কখনও প্রত্যাবর্তন হবে না: রি...

৩

নিউজ ডেস্কঃ ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি যেটা করা আছে, সেই ...

image

বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে : ইশরাক

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নাশকত...

image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

  • company_logo