• রাজনীতি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মেরুদণ্ডের সমস্যাজনিত কারণে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেলে তার মেরুদণ্ডে এ অস্ত্রোপচার চালানো হয়। তিনি কিছুটা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আছেন। তবে তাকে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পারিবারিক ও তার দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগের কারণে তিনি মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনিজনিত সমস্যা ও শ্বাসকষ্টসহ শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেশের ভেতরে নিয়মিত চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের সমস্যা জনিত জরুরি ও উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করেন।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, দীর্ঘদিন কারাভোগের কারণে মেরুদণ্ডসহ নানান রোগে ভুগছিলেন বাবর ভাই। দেশে নিয়মিত চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চাই, বাবর ভাই যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে নিজেকে জনসেবায় নিয়োজিত করতে পারেন।

মন্তব্য (০)





image

৫ আগস্টের পর প্রথমে যান যুক্তরাজ্যে, সেখান থেকে ভারতে

১

নিউজ ডেস্কঃ  ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সর...

image

বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

২

নিউজ ডেস্ক : চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হা...

image

‎শেখ হাসিনার প্রত্যর্পণ হবে, কখনও প্রত্যাবর্তন হবে না: রি...

৩

নিউজ ডেস্কঃ ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি যেটা করা আছে, সেই ...

image

বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে : ইশরাক

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নাশকত...

image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

  • company_logo