• অপরাধ ও দুর্নীতি

টেকনাফ- উখিয়ায় ৬৪ বিজিবি‘র অভিযান : ৯ লক্ষ ৯৪ হাজার পিস ইয়াবাসহ আটক-২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ- উখিয়ার তিনটি স্হানে পৃথক অভিযান চালিয়ে ৯ লক্ষ ৯৪ হাজার পিস ইয়াবাসহ ২ জন পাচারকারীকে আটক করেছে  ৬৪ বিজিবি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১১ নভেম্বর  আনুমানিক রাত সাড়ে ৮ টর সময়  টেকনাফের হ্নীলার জেলেপাড়ার দিকে মিয়ানমার হতে ১টি নৌকা আসতে দেখা যায়। এ প্রেক্ষিতে বিজিবি’র একটি  অভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় এ্যাম্বুশে অবস্থান করে।   ৭-৮ জন মাদককারবারী ইয়াবা ভর্তি বস্তা নৌকা হতে পানিতে নামিয়ে নিকটস্থ কেওড়া বনের ভিতর অবস্থান নেয় এবং বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় অবস্থান করতে থাকে। এমতাবস্থায়, বিজিবি’র অপর একটি টহল দল স্পীডবোট যোগে কেওড়া বনের দিকে এগিয়ে যেতে থাকলে মাদককারবারী দল বিজিবি’র উপর ফায়ার করলে বিজিবিও পাল্টা ফায়ার করে এগিয়ে যেতে থাকে। বিজিবি’র ফায়ারের কারণে মাদককারবারীরা বস্তায় পানিতে ভাসমান অবস্থায় মাদক রেখে নৌকা যোগে দ্রুত মিয়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল উক্ত স্থান হতে ছোট-বড় ১০ বস্তায় ৮ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়াও একই দিনে রাত সাড়ে ১১ টার সময়  উখিয়ার পালংখালী  আঞ্জুমানপাড়া নামক স্থান হতে স্হানীয়   মোঃ রমজান আলী (১৮)কে এক লাখ পিস ইয়াবা ও  এবং রাত ৯ টার সময়  টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা গ্রামের মোঃ আলমগীর এর ছেলে মোঃ হোসাইন (২০)কে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়। 

এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

মন্তব্য (০)





image

জামালপুরে ডিবি পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

image

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক ৩

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি...

image

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশ সার...

৩

নিউজ ডেস্কঃ  একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

৪

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

image

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্...

৫

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

  • company_logo