ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। চাঁদা না দিলে লাশ গুমের হুমকিও দেওয়া হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ থাকলেও আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মাঝিরঘাট পিপি ব্যাগ ব্যবসায়ী সমিতি ও মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ রফিক।
লিখিত বক্তব্যে রফিক বলেন, সন্ত্রাসী চাঁদাবাজদের অত্যাচারে এলাকার ব্যবসায়ীরা অতিষ্ঠ। গত ২ নভেম্বর দুপুরে রিয়াদ আহসানের নেতৃত্বে ১০ থেকে ১১ জন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা করে। এ সময় তারা তার ছেলে হৃদয় এবং প্রতিষ্ঠানের দুই কর্মী সাগর ও মালেককে মারধর করে। ১০ লাখ টাকা চাঁদার দাবির প্রতিবাদ করায় রফিককেও মারধর করা হয়।
রফিকের অভিযোগ, এক সপ্তাহের মধ্যে দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম এবং তার ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পুরো বিষয়টি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানান রফিক। তার দাবি, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
এ ঘটনায় প্রথমে সদরঘাট থানায় গেলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে বলে জানান তিনি। পরে গত ৪ নভেম্বর চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে থানায় এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, রিয়াদসহ আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ অদৃশ্য কারণে তাদের গ্রেফতার করছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মাঝিরঘাট পিপি ব্যাগ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ব্যবসায়ী লোকমান হাকিম, মুহাম্মদ ফরিদুল আলম, আতিকুল ইসলাম নয়ন, নওশাদ আলী খান, রুবেল প্রমুখ।
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় প...
পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলা...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় ...

মন্তব্য (০)