• অপরাধ ও দুর্নীতি

টেকনাফ সীমান্ত থেকে ১১ লাখ ইয়াবা ও ৫টি অস্ত্রসহ ২ মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১১ লাখ পিস ইয়াবা, ৫ টি দেশীয় অস্ত্র সহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি।

আটকরা হলেন- টেকনাফের হ্নীলা মো. আবছার উদ্দীন (১৯), ও মোঃ আদিল (২৬)।  বিষয়টি নিশ্চিত করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫

কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক। 

তিনি জানান, গত ৩ নভেম্বর এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান পরিচালনা করে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি দেশীয় তৈরি রামদাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। 

এ বিষয়ে কক্সবাজারের এসআরবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে। 

মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে এসআরবি-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে এসআরবি-১৫-এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধী যে পর্যায়েরই হোক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও জানান, গত ৬ অক্টোবর ২০২৬ তারিখ থেকে অদ্যাবধি এসআরবি-১৫  পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮ কেজি গাঁজা, ১টি একনলা বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। 

পাশাপাশি ৭ জন অপহৃত ও মানবপাচারের শিকার ভিকটিমকে উদ্ধারসহ সর্বমোট ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এবং ১১ লাখ ইয়াবা ও ৫ টি দেশীয় তৈরি অস্ত্র সহ আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

দেবীগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, অভিযুক্ত শ্বশুর আটক

১

পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে...

image

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২

​পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভ...

image

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলা...

image

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৮ জনের যাবজ্...

৪

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় ...

image

জামালপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক শ...

  • company_logo