ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ বিমান বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর ...
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘আন্তাল...
নিউজ ডেস্ক : পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে...
নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাধর্মী শিল্প যাত্...
নিউজ ডেস্ক : চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন...

মন্তব্য (০)