ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে সংস্থাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে প্রাণহানি এবং বর্তমান সময়ে তার সমর্থকদের দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টার বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান।
জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে বলার মতো কোনো মন্তব্য তার নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা দেখতে চায়। এর মধ্যে সংস্থাটির তথ্যসন্ধানী মিশনের মাধ্যমে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ বিশ্বাস করে।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এ ঘটনায় কয়েক হাজার মানুষ আহত হন। প্রতিবেদন অনুযায়ী, ওই সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
নিউজ ডেস্কঃ সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল ক...
নিউজ ডেস্কঃ বিমান বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর ...
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘আন্তাল...
নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ...
নিউজ ডেস্ক : পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে...

মন্তব্য (০)