• লিড নিউজ
  • জাতীয়

‎রাষ্ট্রপতির সঙ্গে এসএম হলের অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

‎বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সৌজন্য সাক্ষাৎ করেন।
‎
‎সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, এসএম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি। একই সঙ্গে, তিনি হলে অবস্থানকালের নানা স্মৃতিচারণ করেন।
‎
‎প্রতিনিধিদল জানায়, এসএম হলের ছাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গৌরব বোধ করেন। তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
‎
‎এ সময় প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এসএম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
‎
‎এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।
‎
‎হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। প্রতিনিধিদল এ জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানায়।

মন্তব্য (০)





  • company_logo