• রাজনীতি

দেশে শরিয়াহর অনুপস্থিতির কারণেই কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধির সুফল আসছে না: চরমোনাই পীর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর বলেছেন, শরিয়াহর মূল শিক্ষা ন্যায়, ইনসাফ, মানবকল্যাণ ও অন্যায়ের প্রতিরোধ। দেশে শরিয়াহর অনুপস্থিতির কারণেই কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধির সুফল আসছে না।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদ আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়।

চরমোনাই পীর বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান জাতির জীবনে এক অনন্য ঘটনা। অনেক প্রত্যাশা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল। তাদের প্রধান প্রত্যাশা ছিল স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করা। কিন্তু সংস্কারে গড়িমসি ও বিচারে স্থবিরতার কারণে পরাজিত শক্তির আস্ফালন দেখা যাচ্ছে।

তিনি বলেন, ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসন নিশ্চিত করতে শরিয়াহর ন্যায়নীতি ও আদর্শ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা অপরিহার্য।

ইসলামী আন্দোলনের আমির বলেন, তারা এমন একটি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চান, যেখানে ধনী-গরিব, ক্ষমতাবান ও সাধারণ- সবার জন্য সমানভাবে ন্যায়বিচার নিশ্চিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকবে।

সেমিনারে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. আতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সংসদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ। এ ছাড়া সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ আব্দুল্লাহ নাসির, সদস্যসচিব বায়েজীদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট হানিফ মিয়ার সঞ্চালনায় আলোচকেরা বলেন, এ সেমিনার আইনজীবী সমাজে ন্যায়বিচার, সাম্য, মানবিক মূল্যবোধ ও পেশাগত দায়িত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে নতুন প্রজন্মের আইনজীবীদের মধ্যে সচেতনতা তৈরি করবে।

মন্তব্য (০)





image

বিরোধীজোটে ভাঙনের গুঞ্জন, অস্বীকার জামায়াত-এনসিপির নেতাদের

১

‎নিউজ ডেস্কঃ ১১ দলীয় জোটের লংমার্চে এনসিপির শীর্ষ ন...

image

সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির

২

নিউজ ডেস্কঃ দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বে...

image

শরিয়া আইনে আমির হামজার বিচার চাইলেন রাশেদ খান

৩

নিউজ ডেস্কঃ  জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার ভা...

image

আম্মারের নেতৃত্বে ১৯ সদস্যের ‘রাবি সংস্কার আন্দোলন’ নামে ...

৪

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠা...

image

পুলিশ কোনো রাজনৈতিক দলের ক্যাডার বাহিনী হতে পারে না : মাম...

৫

নিউজ ডেস্ক :  গণভোটের রায় উপেক্ষা করা হলে জনগণ অধিকার আ...

  • company_logo