ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জঙ্গিবাদী অপতৎপরতা প্রতিরোধে আজ রাত থেকে সারা দেশে ‘লীগ প্রতিরোধ মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
আজ মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর এক জরুরি সিদ্ধান্তে এ কর্মসূচির নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সংগঠনের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, থানা ও কলেজসহ সব ইউনিটকে নিজ নিজ এলাকায় আজ রাত থেকে সর্বাত্মকভাবে ‘লীগ প্রতিরোধ মিছিল’ কর্মসূচি পালন করতে হবে।
এতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জঙ্গিবাদী অপতৎপরতা রুখে দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে রাজপথে উপস্থিত হয়ে এই কর্মসূচি সফল করতে হবে।
নিউজ ডেস্কঃ ১১ দলীয় জোটের লংমার্চে এনসিপির শীর্ষ ন...
নিউজ ডেস্কঃ দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বে...
নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার ভা...
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠা...

মন্তব্য (০)