• রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের বৈঠক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকা এবং বাংলাদেশে দেশটির বিনিয়োগ আরও বাড়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে আর্জেন্টিনার দূতাবাসের মিশন উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়...

১

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হাম...

image

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

২

নিউজ ডেস্কঃ  জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানম...

image

তারেক রহমান জনগণের ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত...

৩

নিউজ ডেস্কঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভ...

image

‘পাসপোর্ট করতে গেলেন, এবার আসল পরীক্ষা শুরু’

৪

নিউজ ডেস্কঃ পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষকে প্রায়ই না...

image

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণে যুবদলের জরুর...

৫

‎নিউজ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

  • company_logo