• রাজনীতি

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণে যুবদলের জরুরি নির্দেশনা

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
‎
‎নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রচারসামগ্রী অপসারণ না করলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে তারা।
‎
‎সোমবার (৯ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
‎
‎নির্দেশনায় বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুনসহ যেকোনো ধরনের প্রকাশনা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এ নির্দেশনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর এবং অধীনস্থ সব ইউনিটের নেতাকর্মীদের জন্য প্রযোজ্য।
‎
‎এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা অমান্য করার প্রমাণ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়...

১

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হাম...

image

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের বৈঠক

২

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

৩

নিউজ ডেস্কঃ  জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানম...

image

তারেক রহমান জনগণের ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত...

৪

নিউজ ডেস্কঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভ...

image

‘পাসপোর্ট করতে গেলেন, এবার আসল পরীক্ষা শুরু’

৫

নিউজ ডেস্কঃ পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষকে প্রায়ই না...

  • company_logo