• জাতীয়

দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গত ১৮ মাসে দেশে কর্মসংস্থান বাড়েনি, বরং বিদেশে কর্মসংস্থানও ৩৫ শতাংশ কমেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের বেসরকারি খাতে ঋণ বিতরণ গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তা ৩ দশমিক ৪২ শতাংশে চলে এসেছে। বেসরকারি খাতে কোনও ধরনের ঋণ বিতরণ হচ্ছে না। গত ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, আসলে কত কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং বিদেশে কর্মসংস্থানও ৩৫ শতাংশ কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘এখন আমার বাড়ি আমার খামার প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের সময়ে একটি বাড়ি একটি খামার নামে ছিল। দুই মেয়াদেই প্রকল্পটির নাম পরিবর্তন হয়েছে। এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।’

হাসনাত জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কতসংখ্যক দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে, তার হিসাব সরকারের কাছে আছে কি না। একইসঙ্গে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগে প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে করা মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে, তা জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা প্রশ্ন করলে তিনি বিস্তারিত উত্তর এই মহান সংসদে পাবেন।’

মন্তব্য (০)





image

‎সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জু...

১

নিউজ ডেস্কঃ সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে,...

image

আগামীকালের মধ্যে বিরোধী দলের আসনের বরাদ্দপত্র পৌঁছে যাবে...

২

নিউজ ডেস্ক :  বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের মসজিদ-মন্...

image

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: প্রধান...

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ...

image

নতুন দায়িত্বে পাঁচ এমপি

৪

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে প...

image

এমপি গাজী নজরুল গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন, সংসদকে জা...

৫

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্...

  • company_logo