• লিড নিউজ
  • জাতীয়

‎স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থার দিক থেকে সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
‎
‎তিনি বলেন, দেশের সব মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে। সংসদ সদস্যদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় কমিউনিটিভিত্তিক ও পারিবারিক পর্যায়ে নিরাপদ পানির ব্যবস্থা সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
‎
‎আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শিরীন সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কোনো কোনো এলাকায় নিরাপদ পানির সুবিধা ৭৪ শতাংশ, আবার কোনো এলাকায় ৮৮ শতাংশ। এসব ক্ষেত্রে শতভাগ লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। কমিউনিটি ও পরিবারভিত্তিক নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।
‎
‎এর আগে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের জন্য নিরাপদ পানি সরবরাহে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের মাধ্যমে গভীর ও অগভীর নলকূপ স্থাপন এবং আর্সেনিকমুক্ত নিরাপদ পানির ব্যবস্থা করা হবে।
‎
‎দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্সেনিক, অতিরিক্ত আয়রন ও অন্যান্য ক্ষতিকর উপাদানযুক্ত পানির ঝুঁকির কথা তুলে ধরে বিনামূল্যে পানির মান পরীক্ষা, ঝুঁকিপূর্ণ নলকূপ চিহ্নিতকরণ এবং প্রতিটি পরিবারের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা জানতে চান সংসদ সদস্য শিরীন সুলতানা।
‎
‎জবাবে প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সংসদ সদস্যদের সম্পৃক্ত করে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত নিরাপদ পানির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: প্রধান...

১

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ...

image

নতুন দায়িত্বে পাঁচ এমপি

২

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে প...

image

এমপি গাজী নজরুল গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন, সংসদকে জা...

৩

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্...

image

শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদনে অথরাইজেশন নেই: দিল্লি...

৪

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্...

image

‎আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স...

৫

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরে...

  • company_logo