• জাতীয়

এমপি গাজী নজরুল গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন, সংসদকে জানালেন স্পিকার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ চতুর্থ অধিবেশনে তিনি বিষয়টি সংষদকে অবহিত করেন।

স্পিকার বলেন, সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেফতার অবস্থায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আছেন।

এরআগে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

পরে ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়। সেদিন মাকছুদার জামিন মঞ্জুর হয়। তবে এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ হয়েছে। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: প্রধান...

১

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ...

image

নতুন দায়িত্বে পাঁচ এমপি

২

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে প...

image

‎স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলা...

৩

নিউজ ডেস্কঃ স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থার দিক থেকে সার...

image

শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদনে অথরাইজেশন নেই: দিল্লি...

৪

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্...

image

‎আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স...

৫

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরে...

  • company_logo