• সমগ্র বাংলা

সেনাসদস্য ফরিদপুরের তিতাস শেখের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গভীর শোক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহিদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এমপি।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের কৃতি সন্তান তিতাস শেখ দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। দেশমাতৃকার রক্ষায় তাঁর এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শামা ওবায়েদ ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পিতা আফজাল শেখসহ পুরো পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন, যেন শোকাহত এই পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো ধৈর্য ও শক্তি লাভ করে।

 

মন্তব্য (০)





image

ফুলবাড়ীয়ায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার মিটআপ ২০২৬’

১

প্রেস বিজ্ঞপ্তি : কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেব...

image

মানবপাচারকারীদের আস্তানায় অভিযানে নিহত সেনা সদস্য ফরিদপু...

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সেই আলোচিত এলাকা ...

image

নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাত...

image

বগুড়ার শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফ...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ ...

image

ছুটির দিনেও রাস্তার কাজের মান যাচাইয়ে মাঠে পৌর প্রশাসন

৫

পাবনা প্রতিনিধি : সরকারি ছুটির দিনেও চাটমোহর পৌরসভার উন্নয়নক...

  • company_logo