ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজ এ বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা অংশগ্রহণ করেন।এতে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন এর আহ্বায়ক মো ফজলুল হক মাসুদ এর সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন এর মহাসচিব মো আজিজুল হক রাজা।
সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু এখনো অনেক কর্মচারী আর্থিক অনিশ্চয়তা ও নানা সুযোগ-সুবিধার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও চাকরির নিশ্চয়তা ও যথাযথ সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। তাই বৈষম্য দূর করে তাদের চাকরি জাতীয়করণ, বেতন-ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
প্রেস বিজ্ঞপ্তি : কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেব...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সেই আলোচিত এলাকা ...
ফরিদপুর প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বির...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাত...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ ...

মন্তব্য (০)