• লিড নিউজ
  • জাতীয়

দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার। বিএনপির সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি চালু করেন।
‎
‎আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‎
‎এ সময় মাহদী আমিন বলেন, ‘ফ্যাসিবাদ আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার।’
‎
‎তিনি বলেন, ‘শিক্ষা ও শিক্ষকদেরকে প্রধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।’

মন্তব্য (০)





  • company_logo