ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সড়কে আইন বর্হিভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা জানান।
রিজভী বলেন, নতুন-নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে। এছাড়া, দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এই খাতকে আইনসঙ্গত করা ও যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্ব এলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...
News Desk: Food Minister Afrozha Khanam Rita has said that the programme to s...
নিউজ ডেস্কঃ কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ক...
News Desk: Experts have expressed concern that local government institutions ...

মন্তব্য (০)