ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি করে বিএনপি সাংবিধানিক গণভোট করবে বলে জানান সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধানের তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়া হবে জানিয়ে নোট অফ ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়নের কথা পুনর্ব্যাক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
২০২৪ এ রক্তাক্ত অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় আমূল সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়। পরবর্তীতে ২০২৫ এর অক্টোবরে এসে সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নামে যে রাজনৈতিক দলিলে সই করেছিলো নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও সেই সনদ নিয়ে মতপার্থক্য এখনো তুঙ্গে।
এর সুষ্ঠু সমাধানে সরকার গঠনের পর জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি ডিসেম্বরে সংসদকে যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে সে লক্ষ্যেই বিশেষ এ কমিটি বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করছে। ৬ষ্ঠ বৈঠকে জুলাইয়ের শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদরা অংশ নেয়ার অন্তর্বর্তী সরকারের গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানায়।
বৈঠকে অংশ নেয়া অংশীজনদের একজন বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আমাদের পুনঃবাসন, আমাদের শহিদ পরিবারদের যে পুনঃবাসন ইত্যাদি বিষয়গুলো এগুলো আমরা নিরপেক্ষভাবে আমরা দেখতে চাই।’
বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি করে সাংবিধানিক গণভোট করার কথা জানায়।
তিনি বলেন, ‘এখন যে সংবিধান সংশোধন এটা আমরা সামনে গ্রহণ করবো, সেই জায়গায় এমন কিছু অনুচ্ছেদের আর্টিকেলের পরিবর্তন সংশোধন আসবে, সংযোজনও আসবে, যেগুলো নিতে গেলে সংশোধনের পরবর্তী রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে সাংবিধানিক গণভোট। আগে যে গণভোটটা হয়েছে সেটা আইনি গণভোট।’
এসময় সংবিধানের তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়া হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়নের কথা পুনর্ব্যাক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সুরক্ষা— সাংবিধানিক সুরক্ষাটা যেন আমরা নিশ্চিত করি। তো আমরা বলেছি জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন সেটা আমরা অধ্যাদেশকে আইনে পরিণত করেছি। সেটা সেখানে বৈধতা আছে। তবে সেটা আইন। কিন্তু আমরা সাংবিধানিকভাবে এই সুরক্ষাটাকে আনবো তফসিলে সুনির্দিষ্ট জায়গায়।’
বিএনপি নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার করতে চায় বিরোধীদের এমন দাবি নাকচ করে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘সর্বশেষ অপশন হিসেবে যেটা রাষ্ট্রপতির থাকার কথা ছিলো, যেহেতু এটা নিয়ে অতীতে অনেক বিতর্ক হয়েছে, আমরা বলেছি যে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের বিধানের সর্বশেষ অপশন, সেটা না রাখলে ভালো হয়। সেটা আমাদেরই প্রস্তাব।’
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...
News Desk: Food Minister Afrozha Khanam Rita has said that the programme to s...
নিউজ ডেস্কঃ কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ক...
News Desk: Experts have expressed concern that local government institutions ...

মন্তব্য (০)