ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং তাদের কর্মসূচিগুলো বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের জন্য প্রণীত পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর (২০২৬-২০৩১) সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও জোরালো অংশীদারত্বের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদারে অঙ্গীকারবদ্ধ।’
বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এগিয়ে নিতে ভূমিকা রাখায় জাতিসংঘ কান্ট্রি টিমের নেতৃত্ব দেওয়া ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে তিনি সম্প্রতি সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো তুলে ধরেন। এর মধ্যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন।
জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং তাদের কর্মসূচিগুলো বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রোহিঙ্গা সংকটের বিষয়ে হুমায়ুন কবির জাতিসংঘের মানবিক সহায়তার প্রশংসা করেন। একই সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ ভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে অব্যাহত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
তিনি স্পষ্ট করে বলেন, মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনই এই সংকট সমাধানের একমাত্র স্থায়ী পথ।
ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে জাতিসংঘের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন এবং বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘের কান্ট্রি টিম প্রস্তুত রয়েছে বলে জানান।
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...
News Desk: Food Minister Afrozha Khanam Rita has said that the programme to s...
নিউজ ডেস্কঃ কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ক...
News Desk: Experts have expressed concern that local government institutions ...

মন্তব্য (০)