ফাইল ছবি
নিউজ ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। মন্ত্রিসভার অনুমোদনের ফলে ওই দিনও ছুটি থাকছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
অর্থাৎ দুর্গাপূজার ছুটির সঙ্গে একদিনের অতিরিক্ত ছুটি এবং পরপর দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই পাঁচ দিনের ছুটি তৈরি হচ্ছে।
মন্ত্রিসভার অনুমোদনের পর ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি...
নিউজ ডেস্ক : দেশের হাজার হাজার শিক্ষক-কর্মচারী অবসরের পর মাস...
নিউজ ডেস্ক : মোটরসাইকেলসহ ও গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর দ...
নিউজ ডেস্ক : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানে...
নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গ...

মন্তব্য (০)