• জাতীয়

‎তিন দফা দাবিতে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ সংযোগ ও পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশাচালকরা।
‎
‎এ সময় সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অটোরিকশাচালকরা। বিক্ষোভকারীরা, সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বৈধ অনুমতি ও লাইসেন্সের ব্যবস্থা করার দাবিও জানান। তাদের অবস্থানের কারণে ব্যাহত হয় সড়কে যান চলাচল। ফলে বিভিন্ন এলাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
‎
‎তারা আরও জানান, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ব্যাটারি চার্জ দিতে পারছেন না তারা। ফলে অটোরিকশা চালাতে না পেরে অর্থসংকটে পড়ছেন তারা।
‎
‎দ্রুত বিদ্যুৎ সংযোগসহ তিন দফা দাবি না মানা হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

মন্তব্য (০)





image

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

১

নিউজ ডেস্ক : মোটরসাইকেলসহ ও গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর দ...

image

১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্ক : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানে...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য স...

৩

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গ...

image

রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস

৪

নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান...

image

ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের ...

৫

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যা...

  • company_logo