• লিড নিউজ
  • জাতীয়

‎ঢাকার আশপাশে দ্বিতীয় শহর গড়ার পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর চাপ কমাতে ঢাকার আশপাশে দ্বিতীয় শহর গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ৫ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা জানান।
‎
‎তিনি আরও জানান, ঢাকার চাপ কমাতে রাজধানীর সঙ্গে থে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করা হবে। এসময় নিম্ন ও মধ্য আয়ের মানুষের আবাসন নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বজনীন বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরিবর্তিত পরিস্থিতিতে কঠিন হলেও নগরের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’ বিকেন্দ্রীকরণ নগরায়ন ও আঞ্চলিক উন্নয়নের উপরও জোর দেন সরকার প্রধান
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে নগরের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’
‎
‎তিনি বলেন, ‘নিম্ন ও মধ্য আয়ের মানুষের আবাসন নিশ্চিতে কাজ করছে সরকার।’

মন্তব্য (০)





image

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

১

নিউজ ডেস্ক : মোটরসাইকেলসহ ও গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর দ...

image

১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্ক : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানে...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য স...

৩

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গ...

image

রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস

৪

নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান...

image

ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের ...

৫

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যা...

  • company_logo