• লিড নিউজ
  • জাতীয়

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণ বিচার করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ঢালাওভাবে সরকারকে দোষারোপ করার জন্য চাঁদাবাজ বলা হচ্ছে। বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজ বলার তীব্র নিন্দা জানাই।’
‎
‎আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সভা শেষে করা প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
‎
‎জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার অব্যহতভাবে চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা সামনে নিয়ে এসে সার্বিক আইনশৃঙ্খলা মূল্যায়ন করা ঠিক হবে না।’ এছাড়া রাড্ডা ও মাটিকাটার ঘটনায় সরকার নির্মোহ তদন্ত করছে বলেও জানান তিনি।
‎
‎এসময় তিনি জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশে ধর্মীয় সম্প্রীতি প্রশংসনীয়। এটা হিন্দ ধর্মীয় নেতারাও স্বীকার করেছেন।
‎
‎সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ বছর পূজামণ্ডপ ৩৩ হাজার ৮৫১, গত বছরের চেয়ে ১ হাজার ৫০০ পূজামণ্ডপ বেশি। এর মাধ্যমে বোঝা যায়, হিন্দুরা কতোটা নিরাপত্তা বোধ করছেন। সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে ধর্মীয় ও সামাজিক সম্প্রতি ভালো আছে, বাজার চালু থাকবে।’
‎
‎তিনি দুর্গাপূজার ছুটির প্রসঙ্গে বলেন, ‘আগে দুর্গাপূজার ছুটি ছিলো ১ দিন, অন্তর্বর্তী সরকার আরও ১ দিন বাড়িয়েছিলো, বিএনপি সরকার আরও ১ দিন বাড়ালো।’

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo