ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিরাজ-উদ-দৌলাসহ ৪ জনের সাজার বিরুদ্ধে আপিল করেছেন আসামিরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা আপিল দায়ের করেন বলে জানান তাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, নিম্ন আদালতের রায়টি ত্রুটিপূর্ণ ছিল বলে হাইকোর্ট তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন। সেখানে তাদের ফাঁসির রায় বহাল রাখা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এছাড়া, নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিতেও কারো নাম উল্লেখ করেনি। এই সাজা থেকে খালাস পাবেন বলে প্রত্যাশা শিশির মনিরের।
এর আগে, গত ২৪ আগস্ট সিরাজ-উদ-দৌলাসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এছাড়া, চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, ১০ জনকে খালাস দিয়ে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করেন হাইকোর্ট।
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...
News Desk: Food Minister Afrozha Khanam Rita has said that the programme to s...
নিউজ ডেস্কঃ কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ক...

মন্তব্য (০)