ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এই ঘটনার সূত্রপাত হয়। তাদের সঙ্গে ছিল পুলিশ।
একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠে সিটি করপোরেশনেরসহ একাধিক গাড়িতে হামলা চালান, ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। হামলায় পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
অন্যদিকে, ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...
News Desk: Food Minister Afrozha Khanam Rita has said that the programme to s...
নিউজ ডেস্কঃ কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ক...

মন্তব্য (০)