ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মোহাম্মদপুর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনের মোড়ানো অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু অজ্ঞাত ও দুর্বৃত্তরা রেখে গেছে।
কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম বলেন, আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি দেখে বলতে পারবেন। এটা কি কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য কি না।
এর আগে সোমবার বিকালে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তুর তথ্য পাওয়া যায়।
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...
News Desk: Food Minister Afrozha Khanam Rita has said that the programme to s...
নিউজ ডেস্কঃ কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ক...

মন্তব্য (০)