ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে রাজীব হোসেনকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, শাহ আলী থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
শাহ আলী থানার মাত্র এক কিলোমিটারের মধ্যে এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
নিউজ ডেস্ক : পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ...
রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে ত...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে...
নিউজ ডেস্ক : রাজধানীতে নিজের ভাড়া দেওয়া বাড়ি থেকে...
নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

মন্তব্য (০)