• প্রশাসন

‎ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎এতে বলা হয়েছে, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৪১ জন, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎অভিযানকালে ১টি অবিষ্ফোরিত ককটেল, ১৩টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, ১টি সিএনজি, ১৪টি মোবাইলফোন, নগদ ২৬০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ স...

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষ...

image

১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত

২

নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থ...

image

‎আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে এগোচ্ছে বা...

image

‎নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা...

৪

নিউজ ডেস্কঃ দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শ...

image

৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

৫

নিউজ ডেস্ক : দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখা...

  • company_logo