ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীতে 'ব্লক রেইড' ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ও নাশকতার অভিযোগে অভিযুক্তদের। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি।
নিয়াজ মেহেদী আরও জানান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।
সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতার দুজনকেই আজ আদালতে হাজির করা হবে।
নিউজ ডেস্ক : দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখা...
নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু স...
নিউজ ডেস্ক : শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নিয়ন্ত্...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

মন্তব্য (০)