• লিড নিউজ
  • প্রশাসন

চার জেলায় নতুন পুলিশ সুপার

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে। এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ স...

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষ...

image

১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত

২

নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থ...

image

‎আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে এগোচ্ছে বা...

image

‎নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা...

৪

নিউজ ডেস্কঃ দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শ...

image

৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

৫

নিউজ ডেস্ক : দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখা...

  • company_logo