ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদীদের সাথে যোগাযোগ রাখছে, তাদের নানা ধরনের সংবাদ দিচ্ছে। এমন কার্যক্রমে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ৯২ জনকে বিপিএম, পিপিএম পদক দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমমদ বলেন, যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তারা বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দেয়। যদি তারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের কঠোর হস্তে দমনে করা হবে। আর যারা ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আগামী সপ্তাহে সাইবার অপরাধ মোকাবেলায় আলাদা সাইবার ইউনিট গঠন করা হবে। একজন অতিরিক্ত আইজিপি তার নেতৃত্বে থাকবেন। দায়িত্ব পালনে পুলিশকে আরও বেশি সাহস, সততা ও নিষ্ঠার পরিচয় দেওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...
News Desk: Food Minister Afrozha Khanam Rita has said that the programme to s...
নিউজ ডেস্কঃ কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ক...

মন্তব্য (০)