ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে পুলিশ। মামলায় তার বিরুদ্ধে ২৪ এর ক ধারার অভিযোগ আনা হয় বলে আদালতের একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।
অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকিবুল।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে কিনা, সে বিষয়ে সংবাদ লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...
নিউজ ডেস্ক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল ...
নিউজ ডেস্ক : ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকা...
নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্...
নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফো...

মন্তব্য (০)