• লিড নিউজ
  • জাতীয়

‎নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদ মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গার পানিবন্টন নিয়ে ভারতের সাথে চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি বাস্তবায়ন চায় বাংলাদেশ। যেখানে থাকবে গ্যারান্টি ক্লজ, রক্ষা হবে দেশের স্বার্থ।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা জানান। চলতি বছরে শেষ হচ্ছে এই নদীর পানিবন্টন নিয়ে দুই দেশের চুক্তি। এরপর চুক্তিটি নবায়ন হবে নাকি নতুন করে চুক্তি হবে, সেই প্রশ্ন বাংলাদেশে উঠছে।

‎পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। কিন্তু শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নদীর ওপর পড়ছে। দূষণের মূল কারণ বের করা উচিত।

‎এ সময় তিনি উল্লেখ করেন, ঢাকা মহানগরীতে প্রতিদিন ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার পানির বর্জ্য তৈরি হয়। এরমধ্যে ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে যায়। এর ফলে বছরে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

মন্তব্য (০)





image

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের প...

image

‎বিদেশে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরতে শিক্ষামন...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে অনেক শিক্...

image

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংল...

নিউজ ডেস্কঃ টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত...

image

‎জানুয়ারিতে স্থানীয় নির্বাচন করতে চায় ইসি: আনোয়ারুল ইসলাম

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সর...

image

‎দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠন...

নিউজ ডেস্কঃ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ...

  • company_logo