• লিড নিউজ
  • জাতীয়

‎গ্যাস-জ্বালানি সরবরাহের ঘাটতি কমতে শুরু করেছে: ডা. জাহেদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গ্যাস ও জ্বালানি সরবরাহের ঘাটতি কমে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনা সরকারের শেষ সময়ে বা অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানির যে অবস্থা ছিলো, সেই জায়গায় আমরা এখনই পৌঁছে গেছি, এর জন্য আরও সময় লাগবে না। জ্বালানিমন্ত্রী ২ বছর সময়ের কথা বলেছেন, যাতে আমরা আরও ভালো করতে পারি।’

‎আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। ডিজিটালম্যাপ দেখুন

‎প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘জ্বালানি নিরাপত্তা বাড়াতে ১৫০টি কুপ খননের মহাপরিকল্পনা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন কূপ খনন, ৮টি বন্ধ কূপ সচলের মাধ্যমে দৈনিক প্রায় ১০৬.৫ মিলিয়ন ঘটফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করার ৫টি প্রকল্প চলমান আছে। এছাড়া আরও ৯টি নতুন কূপ খনন, ১২টি বিদ্যমান কূপ ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক প্রায় ১২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে বলে আশা করা যায়। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০৩৫ সালের মধ্যে ১৯টি কূপ হতে ২৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে আনা যাবে।’

‎তিনি বলেন, ‘আমরা যখন অ্যাকটিভিস্ট হিসেবেও জ্বালানি নিয়ে কথা বলতাম, তখন এই আলাপটা করতাম যে, আমাদের দেশেই প্রচুর গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা এক্সপ্লোর না করে আমদানি নির্ভরতার দিকে গিয়েছিলাম। আপনারা জানেন, নতুন গ্যাসফিল্ড খোঁজার জন্য জরিপ চালাতে হয়। সেই জরিপের কাজ চলমান। অর্থাৎ নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের চেষ্টা চলছে।’

‎জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনারা জানেন যে, সরকার বিশাল অংকের ভর্তুকি দিচ্ছে। মানে এখন বাজারমূল্য অনুযায়ী ডিজেলে লিটারপ্রতি বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা, দৈনিক লোকসান ১০৯ কোটি টাকা এবং কেবল ডিজেলে ৪০ হাজার কোটি টাকা লোকসান হবে।’

মন্তব্য (০)





image

‎স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের স...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

image

যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা, বাড়বে রাজস্ব সুরক...

নিউজ ডেস্কঃ পরিবর্তিত বাজার পরিস্থিতি ও আধুনিক নৌপরিবহন ব্যব...

image

‎বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের...

image

‎পরিবেশ ও জনস্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই: পরিবেশ...

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্...

  • company_logo