• লিড নিউজ
  • জাতীয়

‎স্ত্রীর আত্মহত্যায় মামলা: ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল, প্রথম স্ত্রী একদিনের

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ৪ দিনের ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর তার গাড়ি চালক ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

‎পরে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, বিভিন্ন কলাকৌশল ও ক্ষমতার অপব্যবহার করে দরিদ্র মরিয়মকে বিয়েতে বাধ্য করেছিলেন এমপি গাজী নজরুল ইসলাম। ১ম স্ত্রীর সঙ্গে মরিয়মকে ন্যামের বাসায় রেখেছিলেন তিনি।

‎তিনি আরও বলেন, মরিয়মের মারা যাওয়ার স্থানে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে নির্যাতনের বিবরণ পাওয়া গেছে। কীভাবে মৃত্যু হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত এমপি নজরুলকে চার দিন এবং তার ১ম স্ত্রীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

‎গতকাল রোববার সন্ধ্যায়, ন্যাম ভবনে গাজী নজরুলের সরকারি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মরিয়মের মরদেহ। মরিয়ম খাতুনের পিতা মাসুম বিল্লাহ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, মাকসুদা বেগম ও এমপির গাড়ি চালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়। ওবায়দুর আবার নিহত মরিয়মের মামা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন।

‎এদিকে, মরিয়ম খাতুনের হাতে লেখা বেশ কয়েকটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। গত ২০ জুলাই গাজী নজরুল ও মরিয়মের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে, নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

মন্তব্য (০)





image

‎বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত...

নিউজ ডেস্ক: দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা...

image

‎জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে মূল্য কমার এই সময়ে হঠাৎ করে ম...

image

‎দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোন...

image

‎সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে...

image

‎জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি ...

নিউজ ডেস্কঃ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্...

  • company_logo