ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অন্যান্য দেশের তুলনায় এখনও বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আন্তর্জাতিক সংকটের কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রিজভী বলেন, প্রশাসনে থাকা ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক শক্তির দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে প্রশাসনে ঘাপটি মেরে থাকা অনেকেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা নানা ধরনের বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত ছিলো বলে জানান তিনি।
তিনি বলেন, দেশজুড়ে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভা,সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
দেশের স্বার্থে জনগণের কল্যাণের জন্যই যুক্তরাষ্ট্রের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)