• লিড নিউজ
  • জাতীয়

বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগেই মানুষ থাকে না: ত্রাণমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো টেকসই নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি দাবি করেছেন, এসব ঘরের বেশিরভাগেই এখন আর মানুষ বসবাস করেন না। অনেক জায়গায় সেগুলো ভবঘুরেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‎মন্ত্রী জানান, নতুন আশ্রয়ণ প্রকল্পের আওতায় যেসব হতদরিদ্র মানুষের ২ থেকে ১০ শতক জমি রয়েছে, তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করে দেবে সরকার। এসব ঘরে সৌরবিদ্যুৎ সুবিধা থাকবে এবং বাসিন্দাদের মাশরুম চাষসহ বিভিন্ন আয়মুখী কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।

‎তিনি বলেন, সমাজ থেকে কাউকে বিচ্ছিন্ন না করে নিজস্ব জমিতেই ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ২৫টি উপজেলায় দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করা হবে।

‎অনুষ্ঠানে খাল পুনরুদ্ধার নিয়েও কথা বলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না, এগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করতে হবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমে অনেক খাল নষ্ট হয়ে গেছে।

‎তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ২০টি খালকে মডেল খাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে একটি মডেল খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মন্ত্রণালয়ের ভাবমূর্তি রক্ষায় কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী।

মন্তব্য (০)





  • company_logo