• লিড নিউজ
  • জাতীয়

‎তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর ফলে আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

‎এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর সদর উপজেলার সুহিলপুরে কূপটির খননকাজ শুরু করা হয়। ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খননের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। এরপর গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে শুরু হয় গ্যাস সরবরাহ।

‎প্রসঙ্গত, বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে, যেখান থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

মন্তব্য (০)





  • company_logo