ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, রোগীদের সেবায় যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারলে স্বাস্থ্যখাতে উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা এবং চিকিৎসা খাতে নানা উদ্যোগ নিয়েছে। এছাড়াও স্বাস্থ্যের উন্নয়নে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত বাজেটকে যথাযথ ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে কার্ডিয়াক রোগের সংখ্যা বাড়ছে। বর্তমান সময়ে বাস্তবতায় হার্টের বিভিন্ন চেকআপ করাতে এখন আর বাইরে যেতে হয় না। দেশের সার্জন এবং প্রফেসরদের কাজে লাগাতে হবে। মূলত, ১৯৮১ সালের ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ওপেন-হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। ঐতিহাসিক সেই দিনটি থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি বিভাগ ৪৫ বছর পূর্ণ করলো।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)