• জাতীয়

বিশ্ব বাঁশ দিবস আজ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই অর্থনীতিতে বাঁশের বহুমুখী ব্যবহার তুলে ধরতে আজ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস।

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন (ডব্লিউবিও)। এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘ব্যাম্বু বেয়ন্ড বর্ডার্স’, অর্থাৎ ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’।

‎একসময় গ্রামীণ জীবনের অন্যতম ঐতিহ্যবাহী উপকরণ হিসেবে পরিচিত বাঁশ এখন পরিবেশবান্ধব শিল্প, নির্মাণ, খাদ্য উৎপাদন ও জীবিকার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। আসবাবপত্র, কাগজ, ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে দৈনন্দিন নানা পণ্য তৈরিতে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে এই উদ্ভিদ।

‎বিশ্ব বাঁশ সংস্থার উদ্যোগে প্রতিবছর ১৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। ২০০৫ সালে ডব্লিউবিও প্রতিষ্ঠার পর বাঁশের সম্ভাবনা ও ব্যবহার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা কার্যক্রম আরও জোরদার হয়। পরে ২০০৯ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে ১৮ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাঁশ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

‎পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাঁশ। দ্রুত বেড়ে ওঠা এই উদ্ভিদ কার্বন শোষণে সক্ষম, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক। একই সঙ্গে বাঁশকে ঘিরে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্প খাতে তৈরি হয়েছে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ।

‎দিবসটির মূল লক্ষ্য হলো বাঁশের পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা, এর টেকসই ব্যবহার বাড়ানো এবং বাঁশভিত্তিক পণ্যের ব্যবহারকে উৎসাহিত করা।

মন্তব্য (০)





image

হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্ল...

image

রাজধানীর আরও দুই স্থানে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক : রাজধানীর মালিবাগে শপিংমলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

image

সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : দেশের সব জেলা পরিষদের স্থাপনায় টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ...

image

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান...

image

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপ...

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামা...

  • company_logo