ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের পর্যটন খাতে গত ২০ বছরে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি এবং এই খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে বলে জানালেন বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আইসিসিবি সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শিগগিরই কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। দেশের জিডিপিতে পর্যটনের অবদান ৮ শতাংশে উন্নীত করতে চায় সরকার। পর্যটন খাতকে এগিয়ে নিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রতিও জোর দেওয়ারও তাগিদ দেন তিনি।
এদিকে, এবারের এই মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি স্টল ও প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলায় দেশি-বিদেশি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যের প্রদর্শনীর পাশাপাশি আছে ট্যুর অপারেটরদের বিটুবি সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মা...
নিউজ ডেস্ক : সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি...
নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন...
নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে...

মন্তব্য (০)