• লিড নিউজ
  • জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. জঁ-মার্ক সেরে-শার্লে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়ন এবং সাধারণ পরিষদের (ইউএনজিএ) অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং বহুপক্ষীয় অংশীদারিত্বের বিষয়গুলোও নিয়েও আলোচনা হয়।

‎বৈঠকে প্রতিমন্ত্রী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যালস খাতে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনি উপায়ে কর্মী অভিবাসনের ওপর জোর দেন এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের জিরো-টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

‎এছাড়া, উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের মানবিক সহায়তা এবং তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মা...

image

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

নিউজ ডেস্ক : সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি...

image

‎গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্...

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন...

image

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দে...

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ...

image

‎পর্যটন খাতে ২০ বছরে উল্লেখযোগ্য কাজ হয়নি: পর্যটনমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের পর্যটন খাতে গত ২০ বছরে উল্লেখযোগ্য কো...

  • company_logo