ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিজিটাল আধুনিকায়নে বছরে ৩০০ থেকে সাড়ে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমে আসবে। আগামী ৫ বছরে ভর্তুকি শূন্যের কোটায় নিয়ে আসা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে টিসিবি’র ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশের মানুষের জন্য টিসিবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে উপকারভোগীরা এখন থেকে আরও সহজে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।’
ডিজিটাইজনের কারণে টিসিবির কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
এখন থেকে অ্যাপের মাধ্যমে কার্ড বা নগদ টাকা ছাড়াই পণ্য কিনতে পারবেন প্রায় ৮০ লাখ টিসিবি কার্ডধারী সুবিধাভোগী। অনলাইনের মাধ্যমে ডিলাররা পণ্যের ডেলিভারি নিতে এবং পেমেন্ট করতে পারবেন।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)