• লিড নিউজ
  • জাতীয়

‎ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদের ভোটের বিষয়ে গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) যে সময়সূচি জানিয়েছে, তা চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

‎আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান। এর আগে, আজ সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, ইসি স্বাধীন এবং সেই প্রেক্ষিতে ইসির নির্বাচন করার সাংবিধানিক অধিকার আছে। কিন্তু সাত ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসি যে সময়সূচি ঘোষণা করেছে তা সরকার জানে না। এমনকি সরকারের সাথে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমেও এ বিষয়ে আলোচনা হয়নি।

‎এদিকে, গতকাল ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।

‎পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপের সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।

মন্তব্য (০)





image

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক : ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যা...

image

গুলশানে আ.লীগের মিছিল, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ...

image

ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার ...

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামা...

image

এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি

নিউজ ডেস্ক : মহেশখালীর দুই ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবর...

image

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্...

নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে গাফিলতি ...

  • company_logo