ফাইল ছবি
নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'ক্লাইমেট ডিপ্লোমেসি' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, সংকটের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। তাই আন্তর্জাতিক মঞ্চে ক্ষতিপূরণ হিসেবে সরাসরি অনুদান নিশ্চিতে কাজ করবে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে উন্নত ও বড় বড় দেশগুলোকে এগিয়ে আসতে হবে।
পাশাপাশি আসন্ন কপ সম্মেলনে নারী ও শিশুদের সুরক্ষায় বৈশ্বিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার জোরেশোরে তুলে ধরার কথা জানান তিনি।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)