• লিড নিউজ
  • জাতীয়

‎সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে মনিটরিংয়ের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) একটি সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে।

‎ডিএই’র মহাপরিচালকের কার্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও বাস্তবায়ন অনুবিভাগের ৪০২ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে।

‎অফিস আদেশে বলা হয়, সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন।

‎নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব পালনের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন পৃথক কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।

‎এতে আরও বলা হয়, প্রতিদিনের সারসংক্রান্ত প্রতিবেদন ই-মেইলে অথবা ‘DAE Control Room Daily information নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উদ্যোগের ফলে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থার ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য (০)





image

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন...

image

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরু...

image

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজ...

image

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তু...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের প্রথ...

image

হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা

নিউজ ডেস্ক : আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে নির্জন পাহাড়ি জঙ্গল...

  • company_logo